গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের পুরনো টেক্সট ফাঁস, স্ক্রিনশট ভাইরাল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম–এর পুরনো কিছু বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে গোলাম রাব্বানী একটি পোস্টে মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দেওয়ায় ফান্ডে রাখা ৩ লাখ টাকাও খরচ করে দিতে পারেন—এ নিয়ে তার আর কোনো দাবি নেই।
স্ক্রিনশট অনুযায়ী, ২০১৮ সালের ১ আগস্ট প্রথমবার ‘আসসালামু আলাইকুম ভাই’ লিখে রাব্বানীকে বার্তা পাঠান সাদিক কায়েম। এরপর ৩ আগস্ট রাতে আবারও যোগাযোগ করে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছোটভাই হিসেবে পরিচয় দেন। পরে ২০১৯ সালের ৩১ জানুয়ারি একইভাবে সালাম জানিয়ে নিজেকে হলের ছোটভাই হিসেবে উল্লেখ করেন। তবে এসব বার্তার কোনো জবাব দেননি রাব্বানী।
বিজ্ঞাপন
এই স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
তিনি মন্তব্য করেন, জীবনে কাউকে অবহেলা করা উচিত নয়। সময়ের ব্যবধানে অবস্থান বদলে যেতে পারে—যেখানে একসময় উপেক্ষিত কেউ পরবর্তীতে জনপ্রিয় হয়ে উঠতে পারেন।
পোস্টে তিনি আরও লেখেন, যারা উপেক্ষার শিকার হয়ে হতাশ হচ্ছেন, তাদের জন্যও এটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে।








