হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে: ফারুকী

ওয়ান-ইলেভেন সরকারের সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই গ্রেফতার বর্তমান সরকারের একটি ‘ভালো সূচনা’।
আরও পড়ুন: পদত্যাগ করলেন বিএনপি নেতা মীর শাহে আলম
ফারুকী আরও দাবি করেন, ওয়ান-ইলেভেন ছিল “সব সর্বনাশের গোড়া” এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন ঘটনার ‘লাইসেন্স’ সেই সময় থেকেই শুরু হয়েছে।
বিজ্ঞাপন
তিনি লেখেন, ওয়ান-ইলেভেন সময়ের ঘটনাগুলো নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এমনকি ২০০৮ সালের নির্বাচন নিয়েও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
তার মতে, গত দেড় দশকে সংঘটিত বিভিন্ন ঘটনা—গুম, বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ের সহিংসতা—সবকিছুর পেছনে ওই সময়ের প্রেক্ষাপটের প্রভাব রয়েছে।
তিনি আরও বলেন, একটি ট্রমাগ্রস্ত জাতির সামনে এগোনোর জন্য দুটি বিষয় জরুরি—বিচার এবং ইতিহাস সংরক্ষণ। তার মতে, মিউজিয়াম, ডকুমেন্টেশন ও রিপোর্টের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
ফারুকী সতর্ক করে বলেন, বিচার ও স্মৃতি সংরক্ষণ ছাড়া অতীত ভুলে সামনে এগোলে দুটি ঝুঁকি তৈরি হয়—একদিকে অপরাধীদের উৎসাহ পাওয়া, অন্যদিকে সমাজে দমে না যাওয়া ক্ষোভ জমে থাকা, যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।








