Logo

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নতুন গুঞ্জন, সায়েরের ফেসবুক পোস্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৭:৪৯
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নতুন গুঞ্জন, সায়েরের ফেসবুক পোস্ট
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির একটি ফেসবুক পোস্টকে ঘিরেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ২৭ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের দাবি করেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই পোস্টে তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে এবং এ ক্ষেত্রে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছে।

সায়েরের ওই পোস্ট প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করতে থাকেন। তবে পোস্টে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন সময় সামনে এসেছে। এ দাবিতে কয়েক দফা কর্মসূচি ও আন্দোলনও অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর পাশাপাশি বিভিন্ন সময় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ালেও প্রতিবারই তিনি দায়িত্বে বহাল থেকেছেন এবং রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

সর্বশেষ জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে এ আলোচনা শুরু হলেও, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাই বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD