সংসদ অধিবেশনকে ঘিরে ডিপিডিসি'র এমডি'র ষড়যন্ত্রের জাল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর মাত্র ২৫ দিনের মধ্যে জাতীয় সংসদে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলীকে দুই দফা বদলীর আদেশ দেওয়া হয়। আর এই বদলীর আদেশকে ঘিরে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন। কেউ বলছেন অধিবেশন নিয়ে সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্রের মাধ্যমে একটি চক্র পরিকল্পিতভাবে এই আদেশ করিয়েছে, কারো মতে বিশাল ঘুষ লেনদেনের ফলে এমনটা আবার কেউ বলছে এটা নিছক-ই কাকতালীয়। তবে বিষয়টি বিতর্কিত ও দৃষ্টিকটু বলে মনে করছেন সচেতন মহল।
বিজ্ঞাপন
নথি পর্যালোচনায় দেখা যায়, ডিপিডিসি গত ৩০ মার্চ ১ম দফা আদেশে সংস্থাটির এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব) দপ্তরের নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদকে শেরে বাংলা নগর দপ্তরে এবং এনওসিএস শেরে বাংলা নগর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রায়হান আলী মিঞাকে নারায়ণগঞ্জ (পূর্ব) দপ্তরে বদলীর আদেশ দেওয়া হয়।
এই আদেশের এক সপ্তাহ না পেরুতেই গত ৫ এপ্রিল ডিপিডিসির অপর একটি আদেশে নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদকে এনওসিএস মাতুয়াইল দপ্তরে এবং মাতুয়াইল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিনকে এনওসিএস শেরে বাংলা নগর দপ্তরে বদলীর আদেশ প্রদান করা হয়।
ডিপিডিসি কর্তৃক এমন আদেশ জারির পর বিভিন্ন ধরনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কারো মতে এই আদেশ সংসদ চলাকালে বিদ্যুৎ সংক্রান্ত বিভ্রান্তীকর পরিস্থিতি করে একটি চক্র পরিকল্পিতভাবে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আবার কারো মতে ডিপিডিসির অসাধু চক্র ব্যাক্তি স্বার্থ হাসিলে বিপুল অঙ্কের টাকা অবৈধ লেনদেনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ চলাকালে এমন বিতর্কিত আদেশ জারি করেছে।
বিজ্ঞাপন
নাম প্রকাশ না শর্তে ডিপিডিসি’র একাধিক নির্বাহী প্রকৌশলী জানান, ডিপিডিসি কর্তৃক দ্বিতীয় দফা আদেশটির পূর্বে বিপুল অঙ্কের টাকা অবৈধ লেনদেন হয়েছে। সংস্থাটির মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র নতুন করে বদলী বানিজ্যে নেমেছেন বলেও জানান তারা।
বিষয়টি নিয়ে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (এডমিন এন্ড এইচ আর) মোহাম্মদ হায়দার আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাই না।’ এমনটা বলেই তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার এ ব্যপারে বলেন, ডিপিডিসির এমন বদলীর আদেশ দৃষ্টিকটু। যার ফলে এটিকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে বা পড়তে পারে। ডিপিডসি কর্তৃপক্ষকে যে কোনো আদেশ জারির পূর্বে সচেতনভাবে ও সততার সাথে করা উচিত।
বিজ্ঞাপন
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সরকারী কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকা উচিত না। সততা ও স্বচ্ছতা নিশ্চিতে তাদের জবাবদিহীতা অবশ্যই থাকতে হবে।
এ ব্যাপারে ডিপিডিসি’র ব্যবস্থাপনা (এমডি) পরিচালক নূর আহমদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।








