Logo

জয় পেল জামালরা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৪
জয় পেল জামালরা
ছবি: সংগৃহীত

এবার জয় পেয়েছে জামাল ভূইয়ার দল। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে।ম্...

বিজ্ঞাপন

এবার জয় পেয়েছে জামাল ভূইয়ার দল। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। ২৪ মিনিটে রাকিব হোসেনের একমাত্র গোলই শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়েছে। বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার এটিই প্রথম জয়। 

রাকিব হোসেন দুর্দান্ত ফিনিশিং করেছেন। রাকিবের কৃতিত্বের পাশাপাশি এই গোলে অবদান রয়েছে মতিন মিয়ার। মিডফিল্ড থেকে বল পেয়ে কয়েক গজ একাই টেনে নিয়েছেন। এরপর বক্সের সামনে ডান দিকে দারুণভাবে বল ডেলিভারি দিয়েছেন। মূলত মতিনই গোলের ভিত রচনা করেছেন। মতিনের বাড়ানো বলে দ্রুততার সঙ্গে ফিনিশিং করেন রাকিব।

কম্বোডিয়ার গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে পড়েও গোল আটকাতে পারেননি। রাকিবের গোলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগআউট উল্লাসে মাতে। কম্বোডিয়ার নমপেনে অবস্থিত বাংলাদেশিরাও গ্যালারিতে উল্লাস করেন। 

প্রথমার্ধ রাকিবের গোলই শেষ হয়। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা সমতা আনার চেষ্টা করে। ম্যাচের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের। ৭৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ কম্বোডিয়ার ক্রসবারে লেগে ফেরত আসে। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলার নিয়ন্ত্রণে ছিল। স্বাগতিক দলটিও মাঝে মধ্যে আক্রমণ রচনা করেছে। তবে সেই আক্রমণগুলো খুব বেশি ভীতির সঞ্চয় করতে পারেনি বাংলাদেশের রক্ষণে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD