Logo

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল শুরু সিলেটের

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৩, ১৫:০৯
চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল শুরু সিলেটের
ছবি: সংগৃহীত

শুরুটাও চ্যাম্পিয়নের মতোই হলো সিলেটের। বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হেসে খেলে হারালো সিলেট স্ট্রাইকার্স।

বিজ্ঞাপন

শুরুটাও চ্যাম্পিয়নের মতোই হলো সিলেটের। বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হেসে খেলে হারালো সিলেট স্ট্রাইকার্স।

শুক্রবার (৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট।

বিজ্ঞাপন

সিলেটের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ৯০ রানের। শুরুতে কলিন আকারম্যানকে (১) উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে একটু আশা জাগিয়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু এরপর খুব একটা বেগ পেতে হয়নি সিলেটকে। ২১ বলে ২ চার আর ১ ছক্কায় ২৭ রান করে আউট হন কদিন আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া জাকির হাসান।

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম মিলে হেসে খেলে বাকি পথটা পাড়ি দিয়েছেন। শান্ত ৪১ বলে ৪৩ আর মুশফিক ৮ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে দর্শক বিনোদন তো দূরের কথা, রীতিমত টেস্টের ব্যাটিং প্রদর্শনী ছিল বিপিএলের শুরুতেই। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে ৯ উইকেটে ৮৯ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিজ্ঞাপন

টস জিতে প্রথমে চট্টগ্রামকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান সিলেট । শুরু থেকেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। টপঅর্ডার চার ব্যাটারের কেউ ন্যুনতম একশ স্ট্রাইকরেটেও রান করতে পারেননি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD