Logo

তামিমকে অভিনন্দন জানালেন আফগান তারকা মোহাম্মদ নবী

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৮:৩৯
তামিমকে অভিনন্দন জানালেন আফগান তারকা মোহাম্মদ নবী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে তামিম ইকবালের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন নবী। পাশাপাশি তিনি দুজনের একটি ছবিও শেয়ার করেন, যা বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সময় তোলা।

বার্তায় মোহাম্মদ নবী লেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। তিনি বলেন, খেলোয়াড়ি জীবনে তামিম মাঠে যেমন অসাধারণ পারফর্ম করেছেন, তেমনি নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন বলে তিনি আশাবাদী। একই সঙ্গে নতুন যাত্রার জন্য তামিমকে শুভকামনাও জানান আফগান এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এডহক কমিটিতে সভাপতি ছাড়াও আরও কয়েকজন সদস্য যুক্ত হয়েছেন। তারা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD