Logo

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, যেভাবে কাটবেন টিকিট

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৫:৩০
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, যেভাবে কাটবেন টিকিট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ও বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত মূল্য অনুযায়ী, সিরিজের ম্যাচগুলো দেখার জন্য সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত টিকিট নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দর্শকরা নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। একই দিন সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি সপ্তাহেই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে কিউইরা। সফরের শুরুতে স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে সফরকারী দলটি।

বিজ্ঞাপন

১৭ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সিরিজের পর্দা উঠবে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২৩ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে, ঢাকার মিরপুর স্টেডিয়ামে। সময়সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD