Logo

টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ আফগানদের

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ০৪:১৫
টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ আফগানদের
ছবি: সংগৃহীত

এ ম্যাচে টাইগারদের একাদশে এসেছে দুই পরিবর্তন।

বিজ্ঞাপন

তামিম ইকবাল ইস্যু এক পাশে রেখে সিরিজ রক্ষার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। 

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। এ ম্যাচে টাইগারদের একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিমের স্থানে এসেছেন নাঈম শেখ। আর পেসার তাসকিন আহমেদের পরিবর্তে ঢুকেছেন এবাদত হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও সেটির যথার্থ মূল্যায়ন করতে পারেনি তাসকিন-এবাদতরা। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের  বিপক্ষে নিজেদের স্বাভাবিক ব্যাটিং করতে থাকে আফগানিস্তানের ব্যাটাররা। গুরবাজ ও জাদরানের দুর্দান্ত শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩১ রান করে আফগানিস্তান।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD