Logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ২৪:৩৬
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের জন্য আজকের লড়াইটা সিরিজ বাঁচানোর।

বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। 

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের জন্য আজকের লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। প্রথম ওয়ানডের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রামে।

বিজ্ঞাপন

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিমের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। 

বিজ্ঞাপন

অপরিকে, দিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম।  

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD