Logo

ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ০৩:৫০
ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত

মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন স্মৃতি-হারমানপ্রীতরা।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই ভারতের বিপক্ষে দারুণ জয়ে এগিয়ে টাইগ্রেসরা। সেই সঙ্গে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল স্বাগতিক দলের মেয়েরা।

রবিবার (১৬ জুলাই) মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন স্মৃতি-হারমানপ্রীতরা। 

বিজ্ঞাপন

মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটাররা। 

বিজ্ঞাপন

অধিনায়ক নিগার সুলতানার ৩৯ রানের সাথে ফারজানার ২৭ রানের সুবাদে দেড়শ পার হয় বাংলাদেশের ইনিংস। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD