Logo

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ মে, ২০২৬, ১২:০২
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে তৃতীয় ও শেষ ম্যাচটি। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা, আর সফরকারীদের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই।

বিজ্ঞাপন

তবে আবহাওয়া বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আগের ম্যাচের মতো শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টির কারণে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট খেলার উপযোগী রাখা যাবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক টানা বৃষ্টিতে উইকেটের স্বাভাবিক আচরণেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব কিছু ঠিক থাকলে শনিবার (২ মে) দুপুর ২টায় মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচের জয়ী একাদশই ধরে রাখবে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD