Logo

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৩, ০৫:৩৮
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবি: সংগৃহীত

নুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গার বালুগ্রাম যুব সংঘ মিনিবার ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম বন্দের বাগান মাঠে যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। 

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম মফিজ।

বিজ্ঞাপন

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান তোতা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি তাকদীরুল আলম (আজম), বালিয়াডাঙ্গা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মতিউর রহমান আলিম প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD