Logo

অধিনায়কত্বের চাপ লিটনের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে বললেন পাপন

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৩, ২৩:৫৭
25Shares
অধিনায়কত্বের চাপ লিটনের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে বললেন পাপন
ছবি: সংগৃহীত

আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া সন্নিকটে এর আগে ওয়ানডে দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। এখন অধিনায়ক খুঁজছে বিসিবি। তাদের প্রথম পছন্দ সাকিব আল হাসান। যিনি টেস্ট আর টি-২০ ফরম্যাটেও অধিনায়ক। বিবিসি চায় দীর্ঘ মেয়াদে, কমপক্ষে দুই বছরের জন্য কাউকে অধিনায়ক করতে।

তবে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার সাকিব কত দিন খেলবেন, সেটাও একটা প্রশ্ন। তাই পরবর্তী পছন্দ হিসেবে রয়েছে লিটন দাস, এমনকি মেহেদী মিরাজের নাম। তবে এত তরুণ কাউকে বিশ্বকাপে অধিনায়ক করে চাপে ফেলতে চাচ্ছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (৬ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের পাপন বলেন, “আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়া করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।”

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি আরও বলেন, “এখানে দু'টি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানালাম, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD