Logo

ডেঙ্গু আক্রান্ত লিটন, ‘বিকল্প’ সাইফ হাসান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৩, ০১:৪৫
ডেঙ্গু আক্রান্ত লিটন, ‘বিকল্প’ সাইফ  হাসান
ছবি: সংগৃহীত

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে।

বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে বাংলাদেশের শিবিরে আরও একটি দুঃসংবাদ। ইনজুরির কারণে সবার আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। এরপর জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ফ্লাইট ধরতে ব্যর্থ হন লিটন দাস। লিটন যেতে না পারলে তার বিকল্প হিসেবে ভাবা হয়েছিল ওপেনার সাইফ হাসানকে। তবে তাকে নিয়েও আছে শঙ্কা। সাইফ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে। কিন্তু এখন সাইফের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা সবকিছু দেখাশোনা করছি।”

বিজ্ঞাপন

এর আগে  ইনজুরির কারণে সবার আগে স্কোয়াড থেকে ছিটকে যান পেসার এবাদত হোসেন। সব মিলিয়ে এশিয়া কাপের আগে খুব একটা স্বস্তিতে নেই টাইগার টিম ম্যানেজমেন্ট। কেননা, লিটন কিংবা সাইফ যদি শেষ পর্যন্ত যেতে না পারেন, তবে সব মিলিয়ে বেশ বেকায়দাতেই পড়তে হবে বাংলাদেশ দলকে।

বিজ্ঞাপন

বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হবে ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের বাধা উৎরে গেলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD