Logo

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাদশে আসছে পরিবর্তন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১১:৫৫
বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাদশে আসছে পরিবর্তন
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। আগামীকাল শনিবার ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাঠে নামবে দুই দল। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া অস্ট্রেলিয়ার সামনে বিকল্প নেই।

বিজ্ঞাপন

প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ফলে ম্যাকাই টেস্ট ড্র হলেও প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারবে অস্ট্রেলিয়া।

ম্যাচের আগে অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে নানা আলোচনা চলছে। অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, কন্ডিশন বিবেচনায় চার পেসার নিয়ে মাঠে নামার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সে ক্ষেত্রে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে একাদশের বাইরে রেখে স্কট বোল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টসের আগে।

অস্ট্রেলিয়ার একাদশে একটি পরিবর্তন অবশ্যই হচ্ছে। ডারউইন টেস্টে দুই ইনিংসে ২৩ ও শূন্য রান করা ওপেনার জেক ওয়েদারাল্ডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন ম্যাথিউ রেনশ। ৩০ বছর বয়সী এই ব্যাটারের সর্বশেষ টেস্ট ম্যাচ ছিল ২০২৩ সালে ভারতের বিপক্ষে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ম্যাকাই টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে রেনশ ওপেন করতে পারেন। ডারউইনে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে এই পরিবর্তনই এখন পর্যন্ত নিশ্চিত। অন্যদিকে নাথান লায়নকে বিশ্রাম দিয়ে বোল্যান্ডকে খেলানো হবে কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ডারউইনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল বড় দুর্বলতা। প্রথম ইনিংসে তারা ১৯৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়। বাংলাদেশের বোলারদের বিপক্ষে স্বাগতিক ব্যাটাররা দুই ইনিংসেই চাপে ছিল।

বিজ্ঞাপন

তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সমতায় ফেরাতে একাদশ নির্বাচন থেকে শুরু করে কৌশল—সব ক্ষেত্রেই সতর্কভাবে এগোচ্ছে স্বাগতিকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD