প্রথম টেস্টের চতুর্থ দিনে চোট পেয়ে হাসপাতালে চান্দিমাল

ভারতের বিপক্ষে গলে প্রথম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। সতর্কতামূলক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চতুর্থ দিনে মিডউইকেট এলাকায় ফিল্ডিং করছিলেন ৩৬ বছর বয়সী চান্দিমাল। একটি বাউন্ডারি রুখতে দ্রুত স্কয়ার লেগের দিকে ছুটে গিয়ে বল থামানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ডাইভ দিতে গিয়ে কাঁধের ওপর জোরে পড়ে যান। এতে তার ডান কাঁধে চোট লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাঠে পড়ে যাওয়ার পরপরই দলের সতীর্থ ও মেডিকেল স্টাফরা তার প্রাথমিক চিকিৎসা দেন। তখন বেশ অস্বস্তিতে থাকা চান্দিমালকে মাথা, ঘাড় ও কাঁধে হাত দিয়ে থাকতে দেখা যায়। পরে অবশ্য নিজেই হেঁটে মাঠের বাইরে চলে যান তিনি।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ৪ রান করেছিলেন চান্দিমাল।
তার চোট আপাতত গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। চলমান টেস্টের বাকি অংশ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সিরিজগুলোতে দ্রুত সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন—এমনটাই প্রত্যাশা শ্রীলঙ্কা দলের।








