ম্যাকাই টেস্ট নিয়ে আগ্রহ তুঙ্গে, প্রথম দিনের সব টিকিট শেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এবার দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবারের মতো সেখানে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ঐতিহাসিক এই টেস্টকে ঘিরে দর্শকদের আগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগস্ট মাসে সাধারণত অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলা না হলেও উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহ অপ্রত্যাশিত এবং দারুণ প্রশংসনীয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুইন্সল্যান্ড সরকার এবং ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিল জানিয়েছে, এই ম্যাচকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যটনশিল্প এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। ম্যাচটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। টেস্ট ম্যাচটির প্রতিটি দিনের খেলা স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। ম্যাকাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ হওয়ায় এই ম্যাচটি দুই দলের পাশাপাশি স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।








