Logo

ইতিহাস গড়া ক্রিকেট দলকে দেশে ফিরলে দেওয়া হবে সংবর্ধনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ২০:২৯
ইতিহাস গড়া ক্রিকেট দলকে দেশে ফিরলে দেওয়া হবে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নবগঠিত ১৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা ও সংবর্ধনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

রোববার ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে এক দিন হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD