Logo

হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ওয়াসিম আকরাম

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬, ১৬:৩৯
হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ওয়াসিম আকরাম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে পাওয়া এই সাফল্যের পর বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের পারফরম্যান্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও বাংলাদেশের এই জয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সাফল্যকে ‘মহাকাব্যিক জয়’ হিসেবে অভিহিত করে আকরাম বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি এবং দলের অগ্রাধিকারের বিষয়টি স্পষ্ট করেছে।

ডারউইন টেস্টে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বল হাতে হাসান মাহমুদের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তবে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাকেই জয়ের মূল কারণ হিসেবে দেখছেন আকরাম।

বিশেষ করে হাসান মাহমুদের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিসহ দলের সবাই নিজেদের সেরাটা দিয়ে অবদান রেখেছেন। তবে হাসানের বোলিং তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। নিখুঁত টেস্ট লেন্থে বাড়তি কিছু করার চেষ্টা না করে মানসম্পন্ন বোলিং করেছেন এই পেসার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে নিজের প্রথম টেস্টেই ৯ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক বা প্রথম টেস্টে সফরকারী দলের বোলারদের সেরা বোলিংয়ের তালিকায় মরিস টেট ও ওয়াসিম আকরামের পরেই এখন তার অবস্থান।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসানের ৬ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান ১০১ রানের সেঞ্চুরি করে দলকে বড় লিড এনে দেন। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট এবং হাসান মাহমুদের কার্যকর বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে সহজেই তা পেরিয়ে যায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় নিশ্চিত করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD