স্মিথের স্বীকারোক্তি, আমরা তাদের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছি

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং ও বোলিংয়ে আধিপত্য ধরে রাখে সফরকারীরা। চার দিনে ১১ সেশনের প্রায় পুরোটা সময়ই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। তাই হারের পর কোনো অজুহাত না দিয়ে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, অস্ট্রেলিয়া পুরোপুরি পরাস্ত হয়েছে। তার মতে, প্রথম সকালেই বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। বিপরীতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা প্রয়োজনীয় শৃঙ্খলা দেখাতে পারেননি।
বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়েরও প্রশংসা করেন স্মিথ। তিনি বলেন, বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে ভালো ব্যাটিংয়ের সুযোগ থাকলেও তারা সেই সুবিধা কাজে লাগাতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্মিথ বলেন, কয়েকজন ব্যাটার শুরুটা ভালো করলেও কেউই সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। তবে ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি জানান, গ্রিন ভালো ব্যাটিং করে সেঞ্চুরি করেছেন, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার পাওয়া যায়নি।
ম্যাচে টিকে থাকতে অস্ট্রেলিয়ার অন্তত ২০০ রানের লিড প্রয়োজন ছিল বলেও মনে করেন স্মিথ। তার মতে, সেই লক্ষ্য অর্জন করতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
তবে এই হার নিয়ে খুব বেশি হতাশ হতে চান না স্মিথ। তিনি এটিকে দলের জন্য একটি খারাপ সপ্তাহ হিসেবে দেখছেন। তার মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার কারণেই অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল। এবারের ম্যাচটি সেই ধারার ব্যতিক্রম।








