Logo

এমন জয়ের পর বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৫:৫১
এমন জয়ের পর বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়কেই এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, এমন একটি জয়ের পর বোনাস না পেলেও কোনো আফসোস থাকার কথা নয়।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা বোনাস পাওয়ার সম্ভাবনা থাকলেও বাশারের কাছে অর্থের চেয়ে এই জয়ই বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে তিনি বলেন, বোনাসের বিষয়ে তিনি নিশ্চিত নন। কারণ, জয় উদযাপন নিয়েই তারা ব্যস্ত ছিলেন। বোর্ড পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

বাশার বলেন, ‘এমন একটা জয় পাওয়ার পর আসলে আর কিছু লাগে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিছু দরকার নেই।’

ডারউইন টেস্টে বাংলাদেশের প্রতিটি বিভাগ যেভাবে পারফর্ম করেছে, তাতেও উচ্ছ্বসিত প্রধান নির্বাচক। তার মতে, দেশের ক্রিকেটে আগেও বেশ কিছু বড় জয় এসেছে, তবে অস্ট্রেলিয়ার মাটির এই সাফল্য সম্পূর্ণ ভিন্ন মাত্রার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। আমাদের বেশ কিছু বড় জয় আছে। নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া টেস্ট জয়টিও গুরুত্বপূর্ণ ছিল। সেখানকার কন্ডিশনও কঠিন। কিন্তু এবারের জয় একেবারেই আলাদা।’

বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্সের প্রশংসা করে বাশার আরও বলেন, ‘সব দিক থেকে ভালো খেলে আমরা ম্যাচটি জিতেছি। ব্যাটিং ভালো হয়েছে, ফিল্ডিং ভালো হয়েছে, বোলিংও ছিল দুর্দান্ত। সবাই একে অন্যকে সহযোগিতা করেছে। স্পিনার, পেসার ও ব্যাটার—সবাই অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে।’

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ উইকেটের এই জয়কে তাই শুধু একটি ম্যাচের সাফল্য নয়, বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD