Logo

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৪:১৪
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বড় সাফল্যের একটি হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশের পেসারদের মানসিকতায় পরিবর্তনকেও বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে শান্ত বলেন, তিনি দলের পারফরম্যান্সে অত্যন্ত খুশি ও গর্বিত। এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম রয়েছে বলেও জানান তিনি।

শান্তর মতে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বড় পরিবর্তন এসেছে পেসারদের মানসিকতায়। আগে পেসারদের মধ্যে টেস্ট খেলার আগ্রহ তুলনামূলক কম থাকলেও এখন তারা এই ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছেন এবং নিজেদের বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে খেলছেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, টেস্ট ক্রিকেটে পেসারদের এই পরিবর্তন দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। এখন তারা নিয়মিত টেস্ট খেলতে চান, ভালো করতে চান এবং নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য প্রস্তুত থাকেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পেসারদের এই মানসিকতা তৈরিতে দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন শান্ত। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো সিনিয়র ক্রিকেটাররা তরুণদের বেশি করে টেস্ট খেলার জন্য উৎসাহিত করেছেন বলে জানান তিনি।

তানজিদ হাসানের ব্যাটিংয়েও ইতিবাচক পরিবর্তন দেখেছেন অধিনায়ক। সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে তিনি ধৈর্য ধরে পরিস্থিতি অনুযায়ী শট খেলেছেন। টপ-অর্ডার ব্যাটার হিসেবে দলের জন্য কার্যকর ভূমিকা রাখার যে প্রত্যাশা ছিল, তানজিদ সেটি পূরণ করেছেন বলেও মন্তব্য করেন শান্ত।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করে শান্ত বলেন, যেকোনো ফরম্যাট বিবেচনায় এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ভবিষ্যতে দল আরও বড় ও বিশেষ সাফল্য অর্জন করতে চায় বলেও জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD