অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে দলগত শক্তিকে কৃতিত্ব দিলেন কোচরা

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচেই ব্যাটিং ও বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে সফরকারীরা। টাইগারদের এমন সাফল্যকে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে দেখছেন বিসিবির দুই কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।
বিজ্ঞাপন
তাদের মতে, ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি শক্তিশালী রিজার্ভ বেঞ্চ ও দলগত মানসিকতা বাংলাদেশের এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় নিয়ে প্রতিক্রিয়ায় বাবুল বলেন, দলের দীর্ঘদিনের পরিশ্রমের প্রতিফলনই এই সাফল্য। ক্রিকেটাররা ধারাবাহিকভাবে যে কঠোর পরিশ্রম করে আসছেন, ঐতিহাসিক জয় তারই ফল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিরিজের আগে নাহিদ রানা ও লিটন দাসের চোট নিয়ে আলোচনা ছিল। নাহিদ রানা খেলতে না পারলেও ডারউইন টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছেন লিটন। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে বিকল্প ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বাবুল।
তিনি বলেন, নাহিদ রানা দলের গুরুত্বপূর্ণ ও নিয়মিত সদস্য হলেও তার অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ক্রিকেটারও নিজের জায়গা শক্ত করতে ভালো পারফরম্যান্সের জন্য বাড়তি তাগিদ অনুভব করেন।
শক্তিশালী রিজার্ভ বেঞ্চের গুরুত্ব তুলে ধরে বাবুল বলেন, দলে একাধিক যোগ্য বিকল্প থাকলে মূল একাদশের খেলোয়াড়দের ওপর নির্ভরতা কমে। একই সঙ্গে দলের মধ্যে ভালো করার প্রতিযোগিতাও তৈরি হয়। ভারত এভাবে সাফল্য পেয়েছে এবং বাংলাদেশও ধীরে ধীরে সেই অবস্থানের দিকে এগোচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভাবমূর্তিতে বড় পরিবর্তন আনবে বলে মনে করেন বিসিবির কোচ সোহেল ইসলাম।
তিনি বলেন, একসময় বাংলাদেশকে মূলত ঘরের মাঠে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হতো। তবে বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে এমন জয় পাওয়ার পর প্রতিপক্ষদের বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে। ঘরের মাঠের পাশাপাশি বিদেশেও বাংলাদেশকে সমীহ করার বার্তা দিয়েছে এই জয়।
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ টেনে সোহেল বলেন, বাংলাদেশ এখন শুধু নিজেদের কন্ডিশনে ভালো খেলে—এমন পুরোনো ধারণা থেকে বের হয়ে আসছে। বিদেশের মাটিতেও শক্তিশালী দলকে হারানোর সক্ষমতা দেখাচ্ছে দলটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসও বাড়াবে বলে মনে করেন তিনি। ভিন্ন কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণ করায় ভবিষ্যতে বিদেশের সিরিজগুলোতে ব্যাটার ও বোলাররা আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন।
সোহেল ইসলাম বলেন, বাংলাদেশ এখন কোনো একজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল নয়। পুরো দল সম্মিলিতভাবে পারফর্ম করছে। কোনো একজন ব্যর্থ হলে অন্যরা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন। ড্রেসিংরুমের ইতিবাচক পরিবেশ এবং খেলোয়াড়দের পারস্পরিক সহযোগিতাই দলগত সাফল্যের অন্যতম ভিত্তি।








