Logo

কঠিন গ্রুপে পিএসজি, যা বললেন সভাপতি

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ২৪:৫৮
কঠিন গ্রুপে পিএসজি, যা বললেন সভাপতি
ছবি: সংগৃহীত

শুনুন, এটা কঠিন। কিন্তু শুধু আমাদের জন্য নয়।

বিজ্ঞাপন

পিএসজি ছেড়েছেন তারকা ফুটবলার মেসি ও নেইমার। তাতে শক্তি অনেকটাই কমে গেছে দলটির। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দিতে হচ্ছে ক্লাবটির কঠিন পরীক্ষা। কারণ ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান, ১৯৯৭ সালে শিরোপা জেতা বরুশিয়া ডর্টমুন্ড এবং দীর্ঘদিন পরে  ইউরোপসেরার মঞ্চে ফিরছে নিউক্যাসল ইউনাইটেড।

নক আউটে যেতে যে কঠিন বাধা পেরোতে হবে, সেটা মানছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তিনি বলেন, “শুনুন, এটা কঠিন। কিন্তু শুধু আমাদের জন্য নয়। নিশ্চিত করেই বলছি, এটি কঠিন গ্রুপ। কিন্তু মূল কথা হচ্ছে, আমরা কী করতে চাই, কী পছন্দ করি?”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামনে কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর তা মোকাবেলা করতে সবাইকে তৈরি থাকার আহ্বানও জানিয়েছেন তিনি, “কোচিং স্টাফ, খেলোয়াড়, সমর্থক—সবাইকে এই গ্রুপের জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। সব কিছু নিংড়ে দিতে হবে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD