কেন মিরাজ ওপেনিংয়ে, জানালেন সাকিব

ম্যাচ শেষে মিরাজকে ওপেন করানোর কারণ জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিজ্ঞাপন
এশিয়া কাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের বিপক্ষে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচে হঠাৎ ওপেন করতে নেমেই বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। এদিনই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। ১১৯ বলে ১১২ রান করে চোট নিয়ে মিরাজ মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে মিরাজকে ওপেন করানোর কারণ জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, “আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: মারা গেলেন হিথ স্ট্রিক
বিজ্ঞাপন
পেসারদের প্রশংসাও করেছে সাকিব। তিনি বললেন, “আমার মনে হয় আমরা পরিকল্পনা খুব ভালোভাবে প্রয়োগ করেছি। তিনজন পেসারই হৃদয় দিয়ে বল করেছে। গত দুই তিন বছর ধরেই খুব ভালো বল করছে। আজকের দিনটাও তাদের জন্য আরেকটি এমন দিনই। তারা প্রতিদিনই উন্নতি করছে। আমার মনে হয় এই ম্যাচ তাদের আরেকটু বাড়তি আত্মবিশ্বাস দেবে, কারণ এই উইকেটে বল করা সহজ ছিল না।”
জেবি/এসবি








