Logo

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪১
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

মহাগুরত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দল দুটি।

বিজ্ঞাপন

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় এই ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত করবে লঙ্কানরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বাঁচা মরার এই ম্যাচে আগে ফিল্ডিংয়ে আফগানিস্তান।

অপরদিকে, কে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানদেরও। সুপার ফোর নিশ্চিতে আফগানদের করতে হবে অতিমানবীয় কিছু। টিকে থাকতে ৩৫ ওভারের ভেতর এই ম্যাচ জিততে হবে হাশমতউল্লাহ শহীদিদের।

বিজ্ঞাপন

মহাগুরত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দল দুটি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা , দুনিথ ওয়েললাগে, মহেশ থেকস, কাসুন রাজিথা,মাথিশা পাথিরানা।

বিজ্ঞাপন

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী , নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD