Logo

টিম ম্যানেজারের পদ ছাড়লেন নাফিস ইকবাল

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৭
টিম ম্যানেজারের পদ ছাড়লেন নাফিস ইকবাল
ছবি: সংগৃহীত

তার জায়গায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ছিলেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তাকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ওই পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তার জায়গায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরেটানা দায়িত্ব পালন করে গেছেন তিনি। গেল বছরই অবশ্য তার পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। তার বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে ভালো ব্যবহার না করার অভিযোগ ছিল। গেল বছর জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ভালো ব্যবহার না পাওয়ার অভিযোগ করেছিলেন ক্রিকেটারদের একাংশ।

বিজ্ঞাপন

নাফীস ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ৩৭ বছর বয়সী সাবেক এই ওপেনার জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD