Logo

রিয়ালে ফিরেও দুই দিন অনুশীলনে নেই কিলিয়ান এমবাপে

profile picture
ক্রীড়া ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৭:৩৭
রিয়ালে ফিরেও দুই দিন অনুশীলনে নেই কিলিয়ান এমবাপে
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর রিয়াল মাদ্রিদে ফিরেছেন এই ফরোয়ার্ড। তবে মাদ্রিদে ফেরার পর টানা দুই দিন দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। বিষয়টি নিয়ে ক্লাবের ভেতরেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ে দলের একমাত্র গোলটি করেন এমবাপে। গোল করার পরই বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৫৮তম মিনিটে তাকে তুলে নেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান।

প্রথমে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছিল, এমবাপের হাঁটুতে টেনডনের চোট হয়েছে। পরে মাদ্রিদে ফিরে পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল জানায়, তার বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে অতিরিক্ত প্রসারণ হয়েছে। ক্লাবের মেডিকেল রিপোর্টে আপাতত শুধু চোটটির ধরন জানানো হয়েছে এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখার কথা বলা হয়েছে।

তবে বিভিন্ন প্রতিবেদনে এমবাপের সম্ভাব্য পুনর্বাসনের সময় ১০ থেকে ১২ দিন বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে আন্তর্জাতিক বিরতির পর রিয়ালের পরবর্তী ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের পরবর্তী লিগ ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে ১০ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারলে ওই ম্যাচে খেলার সুযোগ তৈরি হতে পারে এমবাপের। তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চোট পুরোপুরি কাটিয়ে উঠতে প্রয়োজনে তাকে বিশ্রাম দেওয়ার কথাও বিবেচনা করছে ক্লাব।

এর আগে চোটের কারণে ফ্রান্সের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফেরেন এমবাপে। ফ্রান্সের বিপক্ষে তুরস্ক ম্যাচে গোল করার পর চোট পাওয়ায় তাকে মাঠ ছাড়তে হয়েছিল। রিয়ালের মেডিকেল পরীক্ষায় গুরুতর কোনো জটিলতার কথা জানানো হয়নি।

এদিকে এমবাপেকে ঘিরে নজর রয়েছে রিয়ালের সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও। ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো রয়েছে। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাচের আগে এমবাপে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD