নতুন বুটে চোট, আগেই এমবাপেকে সতর্ক করেছিলেন ফিজিও

নাইকির সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টেনে সুইজারল্যান্ডের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অন-এর সঙ্গে চুক্তি করেছিলেন কিলিয়ান এমবাপে। নতুন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পর নতুন বুট ব্যবহার শুরু করেন ফ্রান্সের অধিনায়ক। তবে নতুন বুট ব্যবহারের কারণে গুরুতর চোটের ঝুঁকি তৈরি হতে পারে বলে তাকে আগেই সতর্ক করেছিলেন স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট অ্যাঞ্জেল ভিলানুয়েভা। সতর্ক করার এক সপ্তাহের মধ্যেই সত্যিই চোটে পড়লেন এমবাপে।
বিজ্ঞাপন
শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপে। তার করা সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তবে গোল করার পরপরই মাটিতে শুয়ে পড়েন তিনি। তুরস্কের বিপক্ষে ম্যাচটিতে প্রথমবার নতুন বুট পায়ে মাঠে নেমেছিলেন ফ্রান্সের এই তারকা।
চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ যন্ত্রণায় ভুগতে দেখা যায় এমবাপেকে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আরও কয়েক মিনিট মাঠে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের কর্মকর্তাদের জানিয়ে দেন, আর খেলা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এরপর মাঠ থেকে উঠে যান ফ্রান্সের অধিনায়ক। পরে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তার বাম হাঁটুতে চোট লেগেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই চোটের পর অনেকেই নতুন বুটের সঙ্গে যোগসূত্র খুঁজে পেয়েছেন। কারণ ফ্রান্স-তুরস্ক ম্যাচের আটদিন আগে ভিলানুয়েভা সতর্ক করেছিলেন। এক্স-এ এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘জুতোর যে কোনও বদলে (জুতোর সোল, স্টাড, কুশনিং বা ওজন) পায়ের ভারসাম্যে তারতম্য হয় এবং পা, গোড়ালি, হাঁটু এবং পেশিতে চাপ পড়তে পারে। ফলে চোটের সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে।’
বিজ্ঞাপন
এমবাপে মাঠ ছাড়ার পর ফরাসি ফেডারেশন টিএফএফ প্রাথমিক পরীক্ষার কথা জানিয়ে লেখে, ‘জয়সূচক গোল করার পর কিলিয়ান এমবাপে তার হাঁটুতে চোট পান। তিনি টেন্ডনের ইনজুরিতে পড়েছেন। চিকিৎসার জন্য মাদ্রিদে ফিরে যাবেন তিনি।’ ফ্রান্সের কোচ জিনেদিন জিদানও আশাবাদী ছিলেন না, ‘দুর্ভাগ্যবশত, ইনজুরির অবস্থা ভালো মনে হচ্ছে না।’








