Logo

ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন মাইকেল ওয়েন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৭
ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপেকে এগিয়ে রাখলেন মাইকেল ওয়েন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপেকে বড় দাবিদারদের একজন মনে করছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন। ২০০১ সালে নিজে এই পুরস্কার জেতা ওয়েন মনে করেন, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব এমবাপের পক্ষে যেতে পারে।

বিজ্ঞাপন

গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে কথা বলেন ওয়েন। রিয়াল মাদ্রিদের হয়ে ৪০ গোল করা এবং বিশ্বকাপে তার পারফরম্যান্সের প্রসঙ্গে তিনি বলেন, এমবাপের পুরস্কার জয়ের বড় সুযোগ রয়েছে।

ওয়েন বলেন, “আমি মনে করি, ব্যালন ডি’অর জয়ের বড় সুযোগ আছে এমবাপের।”

এমবাপের পক্ষে সবচেয়ে বড় যুক্তি হিসেবে তার ব্যক্তিগত গোলের রেকর্ডের কথা উল্লেখ করেন ওয়েন। তার ভাষায়, “লা লিগা ও বিশ্বকাপ—দুই আসরেই সর্বোচ্চ গোলদাতা হলে এই পুরস্কারের জন্য তাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে এমবাপের ব্যালন ডি’অর জয়ের পথে কিছু বিষয় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন ওয়েন। বিশেষ করে বিশ্বকাপের বছরে বড় কোনো দলীয় শিরোপা না পাওয়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার বিষয়টি ভোটে প্রভাব ফেলতে পারে।

ওয়েন বলেন, “বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা, লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ না পাওয়া তার বিপক্ষে যেতে পারে। তবে তার এমন কিছু অর্জন আছে, যা তাকে ব্যালন ডি’অর জয়ের বড় দাবিদারদের কাতারে রাখে।”

২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন এমবাপে। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় ২৫ এবং চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

২০০১ সালে ব্যালন ডি’অর জয়ের অভিজ্ঞতা থেকে ওয়েন মনে করেন, ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও পুরস্কার জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, একজন খেলোয়াড়ের হাতে এই পুরস্কার উঠতে হলে পুরো মৌসুমে অনেক বিষয়ই তার অনুকূলে আসতে হয়।

২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কার ২৬ অক্টোবর লন্ডনে দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD