Logo

বাংলাদেশে আসছে বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৭:৫০
বাংলাদেশে আসছে বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বকাপজয়ী একাধিক তারকা ফুটবলার এরই মধ্যে সফর করেছেন। এ বছরই ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল বাংলাদেশ ঘুরে গেছেন। এর আগে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে বিশ্বকাপজয়ী ফুটবলারদের সফরের শুরুটা হয়েছিল ২০০৬ সালে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানের আগমনের মধ্য দিয়ে। দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি নিয়েও বাংলাদেশ সফর করেছিলেন ফ্রান্সের আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবার সেই ধারাবাহিকতায় ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার।

বিজ্ঞাপন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের এই তারকাকে দেখা যেতে পারে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, সারা দেশে ফুটবলকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। নিয়মিত খেলাধুলার মধ্য দিয়ে মাঠ থেকেই নতুন প্রতিভা খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের পরিকল্পনা রয়েছে। কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় কিংবা সাধারণ কলেজ কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থী কম থাকলেও বিকল্প পদ্ধতিতে দল গঠন নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কেন ফুটবল দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতাকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD