আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই

বিশ্বের সেরা ফুটবলার কে—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি অন্য কেউ—এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। বিভিন্ন সময়ে এই তালিকায় নেইমার জুনিয়রের নামও এসেছে। তবে বিতর্কের বড় অংশজুড়ে মেসিকেই এগিয়ে রাখা হয়। এবার সেই আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করে কিলিয়ান এমবাপে দাবি করেছেন, বর্তমান সময়ে তিনিই বিশ্বের সেরা ফুটবলার।
বিজ্ঞাপন
নিজের সামর্থ্য নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী এমবাপে। নিজের সেরার দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, তিনি সবসময় নিজেকেই বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন। তবে অন্যদের মত ভিন্ন হতে পারে এবং এ নিয়ে আলাদা করে বিতর্কের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন ফ্রান্সের এই তারকা।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২৭ বছর বয়সী এমবাপে। ৪৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা ছিল ৪২। ব্যক্তিগতভাবে অসাধারণ মৌসুম কাটালেও দলীয় সাফল্যের দিক থেকে রিয়াল মাদ্রিদের সময়টা ছিল হতাশার। মৌসুম শেষে কোনো ট্রফি জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এমবাপে নিজেকে আরও একবার প্রমাণ করেন। টুর্নামেন্টে ১০ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা এখন ২২, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ। যদিও তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও ফ্রান্সকে চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
বিশ্বকাপে ব্যক্তিগত এই সাফল্যের পর ব্যালন ডি’অরের আলোচনায় এমবাপের নাম আরও জোরালোভাবে উঠে এসেছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ায় এই পুরস্কারের আলোচনায় তাঁর নাম থাকা স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
এমবাপের ভাষায়, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেললে স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের সঙ্গে খেলোয়াড়ের নাম যুক্ত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তিনি ইতিহাস গড়েছেন উল্লেখ করে এবারের পুরস্কারের জন্য নিজের সম্ভাবনাও দেখছেন এই ফরাসি তারকা। তবে শেষ পর্যন্ত ভোটাররা নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ব্যালন ডি’অরের মঞ্চে এখন পর্যন্ত এমবাপের সর্বোচ্চ অর্জন তৃতীয় স্থান। ২০২৩ সালে পিএসজির হয়ে খেলার সময় তিনি এই অবস্থান অর্জন করেছিলেন।








