একের পর এক চোট, রিয়ালের ইনজুরি সংকট আরও বাড়ল

রিয়াল বেতিসের বিপক্ষে হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে হারের ধাক্কার পাশাপাশি দলটির জন্য আরও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। বেতিসের বিপক্ষে খেলা চলাকালে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছে মার্ক কুকুরেলাকে।
বিজ্ঞাপন
আগামী মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। সেই ম্যাচে খেলতে ফিট হয়ে উঠতে হলে সময়ের সঙ্গে লড়াই করতে হবে এই ডিফেন্ডারকে। বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে শারীরিক সমস্যার কারণে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয় দলটি।
এরই মধ্যে রক্ষণভাগে কোচ হোসে মরিনিওর প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুকুরেলা। ফলে তার চোট রিয়াল মাদ্রিদের দল গঠন নিয়ে নতুন করে বড় ধরনের সমস্যায় ফেলেছে পর্তুগিজ কোচকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণভাগ সাজানো নিয়ে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ম্যাচের শেষ বাঁশি বাজার পর মরিনিও রাখঢাক না রেখেই জানান, কী কারণে শেষ দিকে এই ফুলব্যাককে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। শারীরিক ধকলের কারণে পূর্বসতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। হারের পর তিনি বলেন, ‘কুকুরেলার ক্র্যাম্পের কারণে কারেরাসকে মাঠে নামানো হয়েছিল।’
সমস্যাটি গুরুতর মনে না হলেও তিন-চারদিনের মধ্যে স্পেনের সবশেষ বিশ্বকাপ জয়ী ডিফেন্ডারের সেরে ওঠা বেশ চ্যালেঞ্জিং, এমনটাই জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। ইইতোমধ্যে অরেলিয়েন চুয়োমেনি, এদার মিলিতাও, রদ্রিগো, ফারলান্দ মেন্দি ও এন্দ্রিক চোট থেকে সেরে ওঠার লড়াই করছেন। কোচিং স্টাফরা চুয়োমেনি ও রদ্রিগোকে নিয়ে আশাবাদী। এদিকে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে আছেন আর্দা গুলার, বার্নার্দো সিলভা ও এদুয়ার্দো কামাভিঙ্গা। খেলোয়াড়দের মাঠের বাইরে থাকার তালিকা লম্বা হওয়ার কারণে বেশ কয়েকটি পজিশন ঠিকঠাকভাবে সাজাতেই ঘাম ছুটবে মরিনিওর।








