জয় তো দূরের কথা, গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপের আসরটা যেন দুঃস্বপ্নের মতোই কাটল বাংলাদেশের জন্য। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের কাছে মোট ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেই ব্যবধানকেও ছাড়িয়ে গেল। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে থমাস ডুলির শিষ্যরা। টানা তৃতীয় ম্যাচে হারের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শেষ হলো জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। ওই ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হারের মুখ দেখে তারা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলকভাবে ভালো ফুটবল খেলেছিলেন জামাল ভূঁইয়ারা। কিন্তু ভালো খেলেও ফল নিজেদের পক্ষে নিতে পারেননি তারা। সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ১-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। শুরুটাও ছিল বেশ গোছানো। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেন ছন্দ হারিয়ে ফেলেন হামজারা। ম্যাচের ১১তম মিনিটেই বাংলাদেশের জালে প্রথমবার বল পাঠায় স্বাগতিক ইন্দোনেশিয়া। ওলে রোমেনির দেওয়া পাস থেকে প্রথম গোলটি করেন লে বেকার। এরপর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর ১২ মিনিট পর রিজকি রিদোর দেওয়া পাস থেকে ইন্দোনেশিয়ার ব্যবধান আরও বাড়িয়ে দেন তারা। তবে ম্যাচের ৩৬তম মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হয় বাংলাদেশ। সুকির দেওয়া ক্রস থেকে আসা বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। কিন্তু গোল পাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের। পরের মিনিটেই বাংলাদেশের জালে নিজের তৃতীয় গোল করেন লে বেকার। এর মধ্য দিয়ে হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। ফলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৪-১।
বিজ্ঞাপন
এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে।








