Logo

একদিনের মধ্যে রোনালদোর ৭ নম্বর জার্সি অন্যজনকে দিয়ে দিলো পর্তুগাল

profile picture
ক্রীড়া ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৮:২৭
একদিনের মধ্যে রোনালদোর ৭ নম্বর জার্সি অন্যজনকে দিয়ে দিলো পর্তুগাল
ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছাড়ার একদিনের মধ্যেই তার আইকনিক ৭ নম্বর জার্সি নতুন একজনের গায়ে উঠেছে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড তালিকায় ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছে রাফায়েল লেয়াওকে। UEFA-র প্রকাশিত ম্যাচ স্কোয়াডেও লেয়াওকে ৭ নম্বরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘পর্তুগালের জন্য আজ রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সিটি পরবেন রাফায়েল লেয়াও।’

রোমানো আরও জানান, রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার কারণে পর্তুগালের পরবর্তী দুই ম্যাচে লেয়াও ৭ নম্বর জার্সি পরবেন।

রোনালদো বুধবার পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যান। এর আগে কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। নরওয়ের বিপক্ষে ম্যাচেও তাকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। এরপর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন পর্তুগিজ অধিনায়ক।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রোনালদো বলেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে ক্যাম্প ছাড়ার কারণ বিস্তারিতভাবে তখনই জানাননি রোনালদো। পরে যথাসময়ে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রোনালদো বলেন, ‘যে কারণে আমি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, সেসব বিষয়ে যথাসময়ে আমি সব পর্তুগিজকে সত্যটা জানাব। এই দলটির প্রতি আমি সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি।’

বিজ্ঞাপন

এদিকে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগে লেয়াওয়ের ওপর বাড়তি দায়িত্ব থাকছে। জাতীয় দলের হয়ে তার ৭ নম্বর জার্সি পরা তাই কেবল স্কোয়াড তালিকার একটি পরিবর্তন নয়, রোনালদো-পরবর্তী পর্তুগাল নিয়ে নতুন আলোচনারও জন্ম দিয়েছে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচেই প্রথমবার এই জার্সিতে মাঠে নামছেন লেয়াও।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD