Logo

বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিল ইংলিশরা

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ০১:১৬
বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিল ইংলিশরা
ছবি: সংগৃহীত

শেষ দিকে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও বড় সংগ্রহ করতে খুব একটা বেগ পেতে হয়নি।

বিজ্ঞাপন

শুরু থেকেই বাংলাদেশের বোলারদের পাত্তা দেয়নি ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও মালানের ১১৫ রানের জুটি ভেঙে গেলেও পরে হাল ধরেন মালান-জো রুট। তাদের ১৫১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে আগায় ইংলিশরা।

শেষ দিকে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও বড় সংগ্রহ করতে খুব একটা বেগ পেতে হয়নি। ডেভিড মালানের ১৪০, জো রুটের ৮২ ও বেয়ারস্টো’র ৫২ রানে ভর করে টাইগারদের ৩৬৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান। শরীফুল ইসলাম পেয়েছেন ৩ উইকেট। আর টাইগার কাপ্তান সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তাসকিন আহমেদও পেয়েছেন একটি উইকেট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর)ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগাররা। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়তে চলেছে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। টাইগারদের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল।

বিজ্ঞাপন

অপরদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু'টি করে ম্যাচ জিতেছে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD