Logo

১৩৭ রানে হারলো বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ০৫:২৩
১৩৭ রানে হারলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মুশফিক-লিটনের ৭২ রানের জুটিই বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন আজকের ম্যাচে।

বিজ্ঞাপন

ইংলিশ পরীক্ষায় বাংলাদেশ শেষ পর্যন্ত পাস করতে পারলো না। জস বাটলারের দলের কাছে টাইগার বাহিনী হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে।

শুরুতেই বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে বাংলাদেশ। রিস টপলির বলে কূলকিনারা করতে পারেননি তানজিদ হাসান, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজকে ফেরান ক্রিস ওকস। 

বিজ্ঞাপন

তবুও এক প্রান্ত আগলে থেকে ৭৬ রানে ওকসের বলে লিটন সাজঘরে ফিরলে  চূড়ান্ত বিপর্যয় নামে টাইগার শিবিরে। মুশফিক-লিটনের ৭২ রানের জুটিই বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন আজকের ম্যাচে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিটনের বিদায়ের পর খানিকটা লড়াই করে ৫১ রানে সাজ টপলির শিকার হন মুশফিক। এরপর তাওহিদ হৃদয় খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাকেও থামতে হয়েছে ৩৯ রানে লিয়াম লিভিংস্টোনের শিকার হয়ে। 

সবমিলিয়ে ৪৮.২ বলে ২২৭ রানে অলাউট হয়েছে বাংলাদেশ। ইংলিশদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন রিস টপলি। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD