ভারতকে ২৭৪ রানের চ্যালেঞ্জ কিউইদের

দলের পক্ষে সর্বোচ্চ ১৩০ রান করেন ড্যারিল মিচেল।
বিজ্ঞাপন
চলমান ওয়ানডে বিশ্বকাপের ২১তম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেলের ঝড়ো সেঞ্চুরিতে ২৭৩ রান সংগ্রহ করেছে কিউই। ফলে জয়ের জন্য ভারতকে করতে হবে ২৭৪ রান।
রবিবার (২২ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৩০ রান করেন ড্যারিল মিচেল।
বিজ্ঞাপন
শুরুতে টস হেরে গিয়ে ব্যাট করতে নেমে ডেভন কনওয়েকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। কনওয়েকে থামালেন মোহাম্মদ সিরাজ। ৯ বল খেলে ডাক খেয়েছেন তিনি। আরেকন ওপেনার ইয়াং শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু উইকেট থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৭ রান করা এই ওপেনারকে বোল্ড করেছে সিরাজ।
বিজ্ঞাপন
দ্রুত দুই ওপেনারের আউট হওয়ার পর ধুঁকছিল কিউইরা। দলকে একদম খাদের কিনারা থেকে টেনে তুলেন রবীন্দ্র ও মিচেল। এই দুইজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৫৯ রানের জুটি। অবশ্য এই জুটি অনেক আগেই ভাঙতে পারতো। ভারতীয়রা বেশ কিছু মিস ফিল্ডিং করায় তাদের অপেক্ষা বাড়ে। দুই রিভিউয়ের সঙ্গে দুটি ক্যাচ মিস, সবমিলিয়ে পঞ্চম বারের চেষ্টায় রবীন্দ্রকে সাজঘরে ফেরায় ভারত। তার আগে রবীন্দ্রের ব্যাট থেকে এসেছে ৭৫ রান।
বিজ্ঞাপন
পরে ব্যর্থ হয়েছেন টম ল্যাথাম-গ্লেন ফিলিপসরা। তাদের দ্রুত বিদায়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন মিচেল। মূলত তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পেয়েছে দল। তিনি ১০০ বলে সেঞ্চুরি করেছিলেন। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১২৭ বলে ১৩০ রান। এই রান করতে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে ভারত
ভারতের হয়ে মোহাম্মদ শামি শিকার করেছেন ৫ উইকেট। ভারতীয়দের হয়ে একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে দুইবার ফাইফার পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। দুইটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। একটি করে উইকেট লাভ করেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
বিজ্ঞাপন
জেবি/এসবি








