Logo

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৩, ০১:২১
টস জিতে ফিল্ডিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দল নিউজিল্যান্ড ও ভারত। চার ম্যাচের একটিতেও হারেনি তারা। তবে সেই ধারা কারা বজায় রাখতে পারে সেটাই আজ দেখার পালা।

রবিবার (২২ অক্টোবর)  ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ভারত। আগের চার ম্যাচে পরে ব্যাট করেই জয় পেয়েছে তারা। ইনজুরির কারণে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় একাদশে এসেছে একাধিক পরিবর্তন। জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। বাদ পড়তে হয়েছে শার্দূল ঠাকুরকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড একাদশ: 

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

বিজ্ঞাপন

ভারত একাদশ: 

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD