Logo

আমি জানি না সৌম্যর সমস্যা কী: হাথুরুসিংহে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ২৩:০৭
আমি জানি না সৌম্যর সমস্যা কী: হাথুরুসিংহে
ছবি: সংগৃহীত

বলছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাইছেন বলেই দলে তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে শূন্য রানে ফিরেছিলেন সৌম্য সরকার। বিশ্বকাপ শেষে প্রথম ওয়ানডে খেলারও সুযোগ পান তিনি। দুঃখের বিষয় এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্যতেই ফেরেন।

এদিকে, সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পেলেন তা নিয়ে অনেকের প্রশ্ন! বলছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাইছেন বলেই দলে তিনি। ওয়ানডেতে ব্যাট হাতে শেষ ৫ ইনিংসের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন সৌম্য। তার সমস্যা কী বুঝতে পারছেন না চন্ডিকা হাথুরুসিংহের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডানেডিনে তিনি বলেন, “আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই।”

বিজ্ঞাপন

এর আগেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে তাকে। কিন্তু ব্যাট হাতে তো বটেই, বোলিংয়েও পারফর্ম করতে পারছেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভার বল করে ৬৩ রান দেন সৌম্য।

বিজ্ঞাপন

হাথুরু বলেন, “সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে। ”

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে একজন লেগ স্পিনারও নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে পারফর্মও করেছেন রিশাদ হাসান। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও পারফর্ম করেন। তাকে নিয়ে আশাবাদী হাথুরুও।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD