Logo

বিপিএলে ম্যাচের সময়ে পরিবর্তন আনলো বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৪, ০৭:২০
বিপিএলে ম্যাচের সময়ে পরিবর্তন আনলো বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার দিন তিনেক আগে উদ্বোধনী দিনের ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আনলো

বিজ্ঞাপন

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুকবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের দশম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার দিন তিনেক আগে উদ্বোধনী দিনের ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আনলো।

(১৯ জানুয়ারি) শুক্রবার দুটি ম্যাচ খেলা হওয়ার কথা রয়েছে। দিনের প্রথম ম্যাচ দুপুর দুইটাই শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি ৩০ মিনিট পিঁছিয়ে দেওয়া হয়েছে। আর দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর এই ম্যাচটি শুরু হবে সাড়ে সাতটায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট সিলেট সিক্সার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

৭ দলের এই দশম আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে আগামী ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যাকে কেন্দ্র করে ফরম্যাটটি নিয়ে বিশেষ পরিকল্পনা করছে বাংলাদেশসহ প্রতিযোগি দেশগুলোর।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD