Logo

‘কেন একটা জিনিস নিয়ে বারেবারে গুঁতান’

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ০৬:৫০
‘কেন একটা জিনিস নিয়ে বারেবারে গুঁতান’
ছবি: সংগৃহীত

মাঠে সাধারণ সৌজন্যতাও দেখালেন না ক্রিকেটের দুই মহারথী

বিজ্ঞাপন

একসময় জাতীয় দলের দুই সিনিয়র কাম্পেনার সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্ব ছিল সকলের কাছে ঈর্ষণীয়। কিন্তু এখন দিন পাল্টে গেছে। সময়ের ব্যাবধানে তারা এখন একে অন্যের শত্রুতে পরিণত হয়েছেন। সম্পর্কে এতটাই ফাটল ধরেছে যে, মাঠে সাধারণ সৌজন্যতাও দেখালেন না ক্রিকেটের দুই মহারথী।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল গত জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদাই জানান। পরদিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান এই ওপেনার। বিশ্বকাপের ঠিক আগে তামিমের তুমুল সমালোচনা করে একটি সংবাদ মাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। এতেই সম্পর্ক আরও তিক্ত অবস্থায় চলে যায়। এর আগে বিভিন্ন সময়ে তামিম চেষ্টা করেছেন সাকিবের সাথে সম্পর্ক ঠিক করার জন্য। কিন্তু বিফল হয়েছেন। তামিম নিজের থেকে যতটা আগ্রহী ছিলেন, সাকিব তেমনটা ছিলেন না! সাকিবের ওই সাক্ষাৎকারের পর আর যাই হোক দুইজনের সম্পর্কের বরফ যে আর গলছে না সেটি একপ্রকার নিশ্চিত হওয়া গিয়েছিল। শনিবারের (২০ জানুয়ারি) ঘটনা সেটাই জানান দিলো। এদিন বিপিএলের দ্বিতীয় দিনের খেলায় মাঠে দেখা হলেও দুজনের মধ্যে কোনও কথাই হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, সাকিব-তামিমের দুই দলের লড়াই বলে দর্শকদের অনেক আগ্রহ ছিল এই ম্যাচকে ঘিরে। তাতে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে বিশাল ব্যাবধানে হারায় তামিমের ফরচুন বরিশাল। বল হাতে ২ উইকেট তুলে নিলেও ব্যাটিংয়ে নিষ্প্রভ ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আউট হন ৩ বলে মাত্র ২ রান করে। অন্যদিকে ১৩৫ রান তাড়ায় ২৪ বলে ৩৫ রান করে ম্যাচের ছন্দ তৈরি করে দেন ওপেনার তামিম ইকবাল। 

 

ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে কথাও বলতে আসেন বরিশালের অধিনায়ক তামিম। দুজনের মধ্যে কোনও প্রকার কথা হলো কিনা এই নিয়ে প্রশ্নে মাথা নেড়ে তার সেই ছোট্ট জবাব, 'নাহ, কোনো কথা হয়নি।'  পরে আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তামিম বলেন, “আমার মনে হয় না এই প্রশ্ জরুরি। আপনারা সবাই জানেন, তারপর কেন একটা জিনিস নিয়ে বারেবারে গুঁতান। আপনি ওকে জিজ্ঞেস করেন, যদি কিছু জানতে চান।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুজনের ব্যক্তিগত সম্পর্কে ফাটলের কারণে অনেকদিন ধরেই কথা বন্ধ। এরপরও মাঠে তাদের মধ্যে সৌজন্য বিনিময় হতো। কিন্তু এখন সেটিও বন্ধ হয়ে গেছে। তবে এদিন অবশ্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচ শেষে প্রথা অনুযায়ী করমর্দনে কোনো আপত্তি জানাননি তারা। দুজন দুজনের সাথে হাত মিলিয়েছেন ঠিকই। কিন্তু হাত মেলানোর সময় তামিমকে অন্য দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD