পিএসএল থেকে নিজেকে গুটিয়ে নিলেন রশিদ খান

পিঠের ইনজুরি থেকে এখনও সেরে উঠতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি
বিজ্ঞাপন
আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান পাকিস্তানের সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। পিঠের ইনজুরি থেকে এখনও সেরে উঠতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পিএসএলে লাহোর কালেন্ডার্সের হয়ে গত তিন মৌসুমে খেলেছেন রশিদ খান। ২০২২ ও ২০২৩ আসরে তার দল শিরোপাও ঘরে তুলেছে। এরপর আর রশিদকে দল থেকে ছাড়েনি ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ সালের এবারের আসরে খেলার সম্ভাবনা নেই জেনেও রশিদকে দলে রেখে দিয়েছে লাহোর দলের কতৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, রশিদকে এই আসরে না পেলেও আগামী আসরে তাকে দলে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যেহেতু রশিদ নিজে আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে গেছেন, ফলে তার পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি এবং ড্রাফটে নতুন কোনো ক্রিকেটারের নামও অন্তর্ভুক্ত করতে পারবে। সোমবার ভার্চুয়াল এক আলোচনা সভায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান দলের সাথেই ছিলেন রশিদ খান। যদিও সম্পূর্ন্ন ফিট হয়ে উঠতে না পারায় কোনো ম্যাচেই খেলতে পারেননি আফগান লেগি স্পিনার।
বিজ্ঞাপন
রশিদ খান এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশ লিগ এবং দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি এসএ২০ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
বিজ্ঞাপন
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আইপিএলের আগামী আসর শুরু হওয়ার আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন আফগান এই তারকা। আসন্ন আসরের জন্য গুজরাট টাইটানসের সাথে চুক্তিবদ্ধ আছেন এই ক্রিকেটার। একই সময়ে আফগানিস্তানের হয়েও খেলবেন রশিদ খান। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তান দলের। ওই সিরিজে দেখা মিলতে পারে তারকা ক্রিকেটার রশিদ খানের।
বিজ্ঞাপন
এমএল/








