Logo

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৪, ২২:৩৮
97Shares
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিতে না পারলে অলিম্পিকে খেলার স্বপ্নটা অধরাই থেকে যাবে আর্জেন্টিনার।শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিতে না পারলে অলিম্পিকে খেলার স্বপ্নটা অধরাই থেকে যাবে আর্জেন্টিনার।

বিজ্ঞাপন

প্যারিস অলিম্পিকে বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি। এই ম্যাচে আর্জেন্টিনার সামনে জয় ছাড়া আর কোনো সমীকরণ নেই। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। নিজেদের এমন পরিস্থিতির জন্য অবশ্য আলবিসেলেস্তে যুবারা নিজেরাই দায়ী।

শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিতে না পারলে অলিম্পিকে খেলার স্বপ্নটা অধরাই থেকে যাবে আর্জেন্টিনার। কেননা হারলে কিংবা ড্র করলেই যে বিদায় নিশ্চিত হবে তাদের। আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ছোটদের সুপার ক্লাসিকোয় মুখোমুখি হবে তারা। একই দিনে মাঠে নামবে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, দাপটের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করে বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিল প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেলে পাল্টে যায় সব হিসাব-নিকাশ। কেননা আর্জেন্টিনা না হারলেও ড্র নিয়ে মাঠে ছেড়েছে দুটি ম্যাচেই।

বিজ্ঞাপন

প্যারিস অলিম্পিক কমিটি ধারণা, লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা টুর্নামেন্টে অংশ নেবে। কিন্তু এখনকার পরিস্থিতিতে যে কোনো একটি দলই সেখানে যেতে পারবে। হিসাবটা খুব সহজ, দুই দলের মুখোমুখি লড়াইয়ে যে জিতবে তারাই টিকিট কাটবে প্যারিসে যাওয়া প্লেনের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD