সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পাওয়ায় তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। মিরপুরে এই ম্যাচে আগে ব্যাট করে স্বাগতিকরা তুলেছে ২৯০ রানের লড়াকু সংগ্রহ।
বিজ্ঞাপন
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তাদের জুটিতে আসে ১০৫ রান। ইনিংসের ১৯তম ওভারে শাহিন আফ্রিদির বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন সাইফ। আউট হওয়ার আগে তিনি ৫৫ বলে ৩৬ রান করেন।
বিজ্ঞাপন
এরপর ক্রিজে এসে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। হারিস রউফের বলে আউট হওয়ার আগে তিনি ২৭ রান করেন।
এদিন দুর্দান্ত ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৭ বলে অর্ধশতক করার পর পরের ফিফটি করতে খেলেন আরও ৪৯ বল। সব মিলিয়ে ৯৮ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। আবরারের খাটো লেংথের বলে কাট করতে গিয়ে কাভারে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দেন। ১০৭ বলে ১০৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।
বিজ্ঞাপন
মধ্যভাগে চতুর্থ উইকেটে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় ৬৮ রানের জুটি গড়ে দলের রান বাড়ান। পরে হারিস রউফের বলে আউট হওয়ার আগে লিটন ৪১ রান করেন। অন্যদিকে রিশাদ হোসেন ক্রিজে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯০ রান।








