তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, উড়ছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে দ্রুতগতির ইনিংসে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার পর এবার তৃতীয় ম্যাচে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
বিজ্ঞাপন
রোববার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ। সাইফ হাসানকে সঙ্গে নিয়ে গড়েন শতাধিক রানের জুটি, যা শুরুতেই পাকিস্তানের বোলারদের চাপে ফেলে দেয়। তানজিদ ৪৭ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন।
বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে ১৮তম ওভারে। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে বোল্ড হন সাইফ হাসান। তিনি ৫৫ বলে ৩৬ রান করেন।
বিজ্ঞাপন
এরপরও ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রাখেন তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত তাকে সঙ্গ দেন এবং ধীরে ধীরে রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত ৯৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন তানজিদ, যার ওপর ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।








