Logo

টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:৩৪
টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল
ছবি: সংগৃহীত

শোয়েব মালিকের জায়গায় একাদশে এবার সুযোগ পেয়েছেন কাইল মায়ার্স।

বিজ্ঞাপন

চলতি বিপিএলের সুপার ফোরে উঠতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের সঙ্গে  লড়াই করছে ফরচুন বরিশাল। প্লে-অফ খেলতে হলে গ্রুপ পর্বের বাকি ৩ ম্যাচের মধ্যে দুটিতে জিতেই হবে বরিশাল। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে বরিশাল।

শনিবার (১৭ জানুয়ারি) দিনের প্রথম দিনের  প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল। এই ম্যাচে এক পরিবর্তনসহ মাঠে নামছেন বরিশাল। শোয়েব মালিকের জায়গায় একাদশে এবার সুযোগ পেয়েছেন কাইল মায়ার্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও সিলেটের একাদশে পরিবর্তন এসেছে দুটি । সামিত প্যাটেলের জায়গায় একাদশে সুযোগ পেয়েছে অ্যাঞ্জেলো প্যারেরা এবং রেজাউর রাজাকে বাদ দিয়ে একাদশে নিয়েছে শাফিকুল ইসলামকে।

বিজ্ঞাপন

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো প্যারেরা, সানজামুল ইসলাম, শাফিকুল ইসলাম ও বেনি হা্ওয়েল।

বিজ্ঞাপন

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD