Logo

সিলেটকে ১৮ রানে হারাল ফরচুন বরিশাল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৩
সিলেটকে ১৮ রানে হারাল ফরচুন বরিশাল
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ৩১ বলে ৪৮ রান এবং বল হাতে ১২ রান দিয়ে ৩ উইকেট নেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কাইল মায়ার্স।

বিজ্ঞাপন

চলমান বিপিএলের ৩৫তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে বরিশাল। ১৮৪ রানের লক্ষ্য খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পেরেছে সিলেট।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেছেন আরিফুল হক। এই রান তুলতে তিনি খেলেছেন ৩১ বল। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বেনি হাওয়েল। ৩২ বলে ৫৩ রান করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরিশালের হয়ে ৩ উইকেট নিয়েছেন কাইল মায়ার্স।

ব্যাট হাতে ৩১ বলে ৪৮ রান  এবং বল হাতে ১২ রান দিয়ে ৩ উইকেট নেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কাইল মায়ার্স। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: আফিফ ঝড়ে ৫ উইকেটে ঢাকাকে হারাল খুলনা

বিজ্ঞাপন

এর আগে  মুশফিকের ৫২ ও মায়ার্সের ৪৮ রানে ভর করে সিলেটের বিরুদ্ধে ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছিল তামিম ইকবালের বরিশাল।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD