Logo

ইতালিকে হারিয়ে হেক্সা মিশন সম্পূর্ণ করল ব্রাজিল

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪:০৩
ইতালিকে হারিয়ে হেক্সা মিশন সম্পূর্ণ করল ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয় তাদের। ব্রাজিল জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও স্বপ্ন পূরণ করেছে বিচ ফুটবল বিশ্বকাপে। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে এই আসরের শিরোপা ঘরে তুলেছে ।

বিজ্ঞাপন

ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয়েযায় ইতালি দল। এদিন হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। এ ছাড়াও একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার ও ব্রেন্ডো। এছাড়া একটি আত্মঘাতী গোল হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি এবং জেনোভালি। ফাইনালে চার গোল করেও লাভ হয়নি ইতালির। ফিফা বিচ কাপ ওঠে ব্রাজিলের হাতেই।

বিজ্ঞাপন

এর আগে আসরের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ব্রাজিলের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করে ব্রাজিল দল।

বিজ্ঞাপন

এরপর কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে ব্রাজিল দল।

বিজ্ঞাপন

এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল পরাজিত হয়ে বিচ ফুটবলে আরও একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরও দুইবার ফাইনাল ম্যাচে পরাজিত হয়েছে ইউরোপের এই দলটি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD